২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১৪ দলের মিছিলে পুলিশি হামলা, আহত ৬

বগুড়ার ডিসি অফিসে আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে পুলিশি হামলায় ছয় আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২ টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ১৪ দলের মিছিল বের হয়ে সাতমাথা এলাকায় এলে পুলিশ বাঁধা দেয়। এ সময় মিছিলের একটি অংশ পুলিশের বাঁধা উপেক্ষা করে সামনে এগিয়ে গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিশি হামলায় জেলা ছাত্রলীগ সভাপতি লিয়াকত পোদ্দারসহ ৬ জন আহত হয়। পরে মিছিলটি সাতমাথায় জাসদ কার্যালয়ের সামনে সমাবেশ করে।