কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আসন্ন সফর: অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ৫পৌর কর্মী আহত
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আগমন উপলক্ষে জেলা সদরের প্রধান সড়ক সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করাকে কেন্দ্র এক সংঘর্ষে পাঁচজন পৌর কর্মচারি আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শি ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে ওই এলাকার বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর ক্ষতিগ্রস্ত লোকজন লাঠিসোটা নিয়ে ম্যাজিস্ট্রেট এবং পৌর কর্মকর্তা--কর্মচারিদের ওপর চড়াও হয়। এতে কমপক্ষে পাঁচজন পৌর কর্মচারি আহত হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বর্ধিত ভবন এবং গড়াই সেতু উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর ১ ডিসেম্বর জেলায় আসার কথা। তার আগমন নির্বিঘœ করতে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। এরই মধ্যে জেলায় নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
