২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি থেকে আবু হেনার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সংসদ সদস্য আবু হেনাকে বিএনপি থেকে বহিষ্কারের প্রতিবাদে রাজশাহীর বাগমারায় রোববার প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বিএনপি কর্মীদের পাশাপাশি এলাকার শিক্ষকরাও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

রোববার বাগমারার ভবানীগঞ্জ এলাকার শহীদ সেকেন্দার আলী উচ্চ বিদ্যালয়ে উপজেলার অর্ধশতাধিক স্কুলের প্রধান শিক্ষকদের জমায়েত হয়েছে। এসময় তারা আবু হেনার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে একটি লিখিত আবেদনে স্বাক্ষর করেন।

সোমবার তারা এ আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে আবু হেনার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ঝিকড়া ইউনিয়নের কয়েকশ’ বিএনপি নেতাকর্মী ভবানীগঞ্জ বাজারে সমাবেশ করে। এখানে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইদুর রহমান। শুভডাঙ্গা ইউনিয়নের অর্ধশত বিএনপি নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া উপজেলার যুগীপাড়া, বাসুপাড়া, নরদাস, আউচপাড়া ইউনিয়নেও বিএনপি নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করে আবু হেনার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।