চট্টগ্রামে শিবির- ছাত্রদল সংঘর্ষে আহত ৫
চট্টগ্রামের সরকারি কমার্শিয়াল কলেজে ছাত্রদল ও শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষে রোববার কমপক্ষে পাঁচজন সাধারণ ছাত্র অভহত হয়েছে।
সকালে এ সংঘর্ষের পরপরই কলেজের সকল ক্লাস বাতিল করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। উভয় দলের ক্যাডাররা একে অপরের দিকে পাথর ও ইট ছুঁড়ে মারে।
আহতদের মধ্যে শিবিরের কর্মীই বেশি। তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পরপরই ক্যাম্পসে পুলিশ মোতায়েন করা হয়।
