২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত গলাচিপা

প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রথমবারের মতো বরণ করতে পটুয়াখালীর দ্বীপ উপজেলা গলাচিপা এখন পুরোপুরি প্রস্তুত।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী উপজেলায় নব নির্মিত হাসপাতাল উদ্বোধন করতে গলাচিপায় আসছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, এ উপলক্ষে প্রশাসনিক কর্মকর্তা ও চারদলীয় জোটের নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে বিভিন্ন আয়োজন সম্পন্ন করেছেন।

অপরদিকে আওয়ামী লীগের এমপি আখম জাহাঙ্গীর হোসাইন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যেই সেখানে সবধরণের সরকার বিরোধী সমাবেশ, হরতাল বাতিল করা হয়েছে।