নিছিদ্র নিরাপত্তায় আইনমন্ত্রীর নোয়াখালী সফর
আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ শুক্রবার নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নোয়াখালী সফর করেছেন।
অতিরিক্ত পুলিশি ব্যবস্থায় মন্ত্রী সকাল ১০ টায় কোম্পানীগঞ্জে পৌঁছে মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থদের মাঝে রিকসা ও সেলাই মেশিন বিতরণ করেন।
জনতার দাবির মুখে এ সমেয় মন্ত্রী বসুর হাটে আপন বিড়ি কারখানার নৈশ প্রহরী আবুল কাশেম হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সপন্ন করার আশ্বাস দেন।
প্রসঙ্গত গত ১৭ ও ১৯ নভেম্বর দু’দফায় আইনমন্ত্রীকে হত্যার হুমকি সংবলিত দুটি চিঠি বসুর হাটি ভূমি অফিস থেকে পুলিশ উদ্ধার করেছে।
