সাংসদ আবু হেনাকে বিএনপি থেকে বহিস্কার
দেশে ইসলামী জেহাদীদের উত্থান বিষয়ক বক্তব্য দেওয়ায় ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গে’র দায়ে বিএনপিদলীয় সংসদ সদস্য আবু হেনাকে বৃহস্পতিবার দল থেকে বহিস্কার করা হয়েছে।
রাজশাহী - ৩ আসন থেকে নির্বাচিত সাংসদ আবু হেনা সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে সরকারের একটি অংশের বিরুদ্ধে দেশব্যাপী ইসলামী জেহাদীদের মদদ দেওয়ার অভিযোগ আনেন।
