হরতালে রাজপথে আব্দুল জলিল
বিরোধী দলে আসার দীর্ঘ চার বছর পর বৃহস্পতিবার হরতালের মাঠে হাজির হয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি।
সকাল ৮টায় তিনি জিরো পয়েন্ট থেকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মুক্তাঙ্গনে আসেন। এখানে ১৪ দল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টায় ১৪ দলের মিছিলে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেখানে তার উপস্থিতিতে উজ্জীবিত নেতা কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে কাঁটাতারের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন।
আওয়ামী লীগ নেতা কর্মীরা বিডিনিউজকে বলেন, গত চার বছরে অন্যান্য হরতাল কর্মসূচিতে আমরা সাধারণ সম্পাদককে রাজপথে পাইনি। আজ হরতালে তাকে কাছে পেয়ে উদ্দীপ্ত হয়েছি। নতুন করে প্রেরণা পেয়েছি।
