পল্টন ময়দান ছেড়ে সংসদে আসুন: বিরোধী দলের প্রতি সাইফুর রহমান
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারসহ যেকোনও বিষয়ে আলোচনার জন্যে সংসদে আসুন-- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বিরোধী দলের প্রতি বুধবার এ আহবান জানিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্রের জন্যে সংলাপ প্রয়োজন, কিন্তু এটি পল্টন ময়দানে সম্ভব নয়।
তিনি বলেন, আমি এখনও বিরোধী দলের ২৩ দফা কর্মসূচির ঘোষণা পড়ে দেখিনি।
সাইফুর রহমান উল্লেখ করেন, বিএনপি সরকারএ তার আগের আমলে (১৯৯১--৯৬) বিরোধী দলের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করেছিলো।
তিনি সংসদে এসে সকল বিষয়ে আলোচনার জন্যে বিরোধী দলের প্রতি আহবান পুনর্ব্যক্ত করেন।
