২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি ডিকনের জামিন লাভ

গত বছর ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার আসামি হাজী সোয়েব উদ্দিন ডিকন জামিন পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

আওয়ামী লীগ নেতৃত্বে ১৪ দলের মহাসমাবেশ চলাকালে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. মমিন উল্লাহ এ মামলায় তাকে জামিন প্রদান করেন। তবে গ্রেনেড হামলা মামলায় ডিকন জামিন পেলেও ভারতীয় চাল ব্যবসায়ী মোজেদ আলম হত্যা মামলার অন্যতম আসামি হওয়ায় সে কারাগার থেকে মুক্তি পাচ্ছে না।

গত ৩ সেপ্টেম্বর সিআইডি পুলিশ গ্রেনেড হামলা মামলায় ডিকনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, আসামি জজের স্বীকারোক্তি অনুসারে তাকে গ্রেপ্তার করা হয়। ২১ আগস্টের পর ডিকন এ মামলার অন্যতম আসামি জাহিদের বাড়িতে আত্মগোপন করেছিল।