২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর শাহজাহানপুরে শ্রমিক লীগ নেতা কর্মীরা লাঞ্চিত

রাজধানীর শাহজাহানপুরে সোমবার রাতে গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এবং তার ছোট ভাই মির্জা খোকন শ্রমিক লীগ নেতা--কর্মীদের সাথে দুর্ব্যবহার করেছে। আওয়ামী লীগ দলীয় সূত্র এক অভিযোগে এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 11:06 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

আওয়ামী লীগ এবং ১৪ দলের আহবানে মঙ্গলবারের মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য শ্রমিক লীগ নেতা--কর্মীরা ঢাকায় আসে। তারা শাহজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে রাত যাপনের জন্য আশ্রয় নেয়।

আওয়ামী লীগের একজন নেতা জানান, গণপূর্ত মন্ত্রী এবং তার ছোট ভাই শ্রমিক লীগ নেতা--কর্মীদের মিলনায়তন থেকে বের করে দেয় এবং তাদের সাথে দুর্ব্যবহার করে।