২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট আংশিকভাবে পালিত হচ্ছে

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের ডাকে দেশব্যাপী পরিবহন ধর্মঘট চট্টগ্রামে আংশিক পালিত হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বন্দর ট্রাক মালিক সূত্র জানায়, ধর্মঘট সত্ত্বেও বন্দর থেকে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে।

পুলিশ ও পরিবহন সূত্রগুলো জানায়, ধর্মঘটের কারণে চট্টগ্রাম মহানগরীতে সিটি সার্ভিস বাসের চলাচল কিছুটা কম  থাকলেও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

চট্টগ্রামের সাথে রাজধানী ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ আশেপাশের  জেলাগুলোর সাথে বাস চলাচল অব্যাহত আছে।

ট্রাফিক বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাসহ উত্তরবঙ্গের ট্রাক চলাচল অপেক্ষাকৃত কম।