২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে বাধার মুখে ছাত্র সমাজের মিছিলের উদ্যোগ পন্ড

জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ (জেসিএস) রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করার চেষ্টা করলে তা বাম ছাত্র সংগঠনগুলোর কর্মীদের বাধার মুখে পন্ড হয়ে যায়। সংগঠনের সাত নেতা-কর্মী আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বাম ছাত্র সংগঠনগুলোর কর্মীরা এসময় জেসিএস’র কর্মীদের মিছিল সমাবেশের অনুমতি নিয়ে প্রশ্ন তোলে এবং মিছিলকারীদের ধাওয়া করে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম জানা যায়নি।

১৯৯০ সালে ঢাবি’র পরিবেশ পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি ক্যাম্পাসে ছাত্র শিবিরের পাশাপাশি জেসিএস’র কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করে। সেই থেকে জেসিএস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে কোন রাজনৈতিক কর্মসূচি পালন কারার চেষ্টা করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেসিএস’র প্রায় ২০-৩০ জন নেতা-কর্মী সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে অবস্থান নেয়। এরপর তারা বেলা সাড়ে ১২টায় হাকিম চত্বর থেকে একটি মিছিল বের করে মধুর কেন্টিন, লেকচার থিয়েটারসহ কলা ভবন এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলটি ঢাবি ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কাছাকাছি পৌঁছলে জাসদ সমর্থিত ছাত্র লীগ, ছাত্র ইউনিয়ন এবং আরও কয়েকটি বাম ছাত্র সংগঠনের কর্মীরা তাদের মিছিলে বাধা দেয় এবং মারধর করে।