২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলন সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

সফলভাবে সার্ক সম্মেলন আয়োজনে সহযোগিতা করার জন্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার দেশবাসীকে, বিশেষ করে যারা এ সম্মেলন আয়োজনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন বুধবার বিকেলে কক্ষে এ ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা সফলভাবে সার্ক সম্মেলন আয়োজন করায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্বল হয়েছে।

বেগম জিয়া আরও বলেন, এখন আমাদেরকে দক্ষিণ এশিয়ার দেড়শ’ কোটি মানুষের, বিশেষত বাংলাদেশের ১৪ কোটি জনগণের ভাগ্যোন্নয়নে এ সম্মেলনের সফলতাকে ব্যবহার করতে হবে।

সার্ক সম্মেলন আয়োজনের সাথে জড়িত সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।