২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় তারেক রহমানের আন্তর্জাতিক বন্ধুত্ব বিনিময় প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, টিফিনের টাকা বাঁচিয়ে বিদেশী বন্ধুরা এদেশের বন্ধুদের জন্য যে উপহার পাঠিয়েছে তা শিশু কিশোরদের মাঝে উৎসাহ যোগাবে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 07:47 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

মঙ্গলবার বিকেলে বগুড়া জিলা স্কুলে আন্তর্জাতিক বন্ধুত্ব বিনিময় প্রকল্প-০৫ এর আওতায় যুব রেডক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট আয়োজিত বৃত্তি ও শিক্ষাপোকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মঞ্জরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সেক্রেটারি সাইফুল ইসলাম, পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবর রহমান প্রমুখ। তারেক রহমান ১২৫ জন শিক্ষার্থীর মাঝে ৫০০ টাকা ও শিক্ষা উপকরণ এবং ৬০০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ করেন।