শেখ হাসিনা সোমবার নেপালের রাজা ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার নেপালের রাজা জ্ঞানেন্দ্র এবং ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো সাংগেই নেগদুপ-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
দলীয় সূত্র জানায়, হোটেল শেরাটনে নেপালের রাজার সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে সকাল সোয়া ৯টায়। একই হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে সকাল ১০টায়।
