২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও শ্রীলংকার প্রেসিডেন্টের সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ও শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 10:59 AM

Updated : 26 Apr 2022, 06:17 PM

হোটেল শেরাটনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার সাথে বৈঠককালে খালেদা জিয়া দক্ষিণ এশিয়ায় সার্কের সম্ভাবনা ও সার্ক সৃষ্টির ইতিহাসসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সার্কের নবনির্বাচিত চেয়ারম্যান খালেদা জিয়া শনিবার সন্ধ্যায় ঢাকাস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগত সার্ক সরকার ও রাষ্ট্র প্রধানদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করেন।