দিনাজপুর ১ আসনের উপ-নির্বাচনের সকল মনোনয়নপত্র বৈধ
দিনাজপুর-১ আসনে ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদের উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিল বুধবার। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের পর সকল মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
এ নির্বাচনে ছয়টি মনোনয়নপত্র জমা পড়ে।
মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, আব্দুল মালেক সরকার, আফতাব উদ্দীন মোল্ল্যা, নাসিরুল হক রুস্তম, মনোরঞ্জনশীল গোপাল, শিবলী সাদিক ও কৃষক মো.সাদেক।
১৭ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
১২ সেপ্টেম্বর এ আসনের জামাত দলীয় সাংসদ আবদুল্লাহ আল কাফির মৃত্যুতে আসনটি শূন্য হয়।
