২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর-১ উপ নির্বাচনে মালেক সরকার জাপা প্রার্থী

জাতীয় সংসদের দিনাজপুর-১ আসনের উপ-নির্বাচনের জন্য জাতীয় পার্টি (জাপা-এরশাদ) দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 02:59 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

রোববার দলের পার্লামেন্টারি বোর্ডের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। সাবেক সাংসদ আব্দুল মালেক সরকারকে এ আসনের দলীয় প্রার্থী করা হয়েছে।

দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালেক সরকার লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।