২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গা পীড়িত এলাকায় ত্রাণ পরিচালনা করছেন ১৪ দলীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপসহ ১৪ দলীয় নেতৃবৃন্দ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে মঙ্গা পীড়িত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

তারা বুধবার বৃহত্তর রংপুরের বিভিন্ন জেলার মঙ্গা পীড়িত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা ত্যাগ করেন।

সমন্বিত ১৪ দলীয় টিমের সদস্যরা হলেন আওয়ামী লীগের সুরিঞ্জত সেনগুপ্ত এমপি, এইচ এন আশিকুর রহমান, অধ্যাপিকা নাজমা রহমান, আসাদুজ্জামান নূর এমপি, জাসদের হাসানুল হক ইনু, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এবং গণতন্ত্রী পার্টির আফজাল হোসেন।