২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র এক সমর্থক গুম খুন

পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কৃষ্ণমছড়া এলাকা থেকে তেজেন্দ্র চাকমা নামের একজন অপহৃত হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দাবি করেছে, অপহরণ করার পর হত্যা করে তার লাশ গুম করা হয়।

সোমবার ইউপিডিএফের জেলা ইউনিটের নেতা মিল্টন চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ অক্টোবর কৃঞ্চমা ছড়া গ্রামের বাসা থেকে ইউপিডিএফ’র সদস্য তেজেন্দ্র চাকমাকে চুক্তি পক্ষের জনসংহতি সমিতির সশস্ত্র ক্যাডাররা অপহরণ করে নিয়ে যায়। এরপর হত্যা করে তার লাশ গুম করা হয়।