২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন

পবিত্র ওমরাহ পালন এবং নবী করিম (সা.) এর পবিত্র মাজার জিয়ারতের লক্ষ্যে সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী খালেদা জিয়া মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বুধববার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানা যায়, প্রধানমন্ত্রী মঙ্গলবার মসজিদে নববীতে আসর, মাগরিব, এশা ও তারাবির নামাজ আদায় করেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে নবী করীম (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন। এসময় তিনি হযরত আবু বকর (রা.) এবং হযরত ওমর (রা.) এর মাজারও জিয়ারত করেন।

প্রধনমন্ত্রীর সাথে ছিলেন তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহম্মদ নাসির উদ্দিন, সংসদ সদস্য মোসাদ্দেক আলী, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) এসএম একরামুল হক ও জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল অশরাফ উদ্দিন।

প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদে নববীর পথে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি এসময় তাদের সাথে কুশল বিনিময় করেন।

ওমরাহ পালনের জন্য প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃস্পতিবার মক্কার উদ্দেশে মদিনা ত্যাগ করছেন।