নড়াইলে খিলাফত মজলিসের ৫০০ নেতা-কর্মীর পদত্যাগ
ক্ষমতাসীন জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের নড়াইল শাখার ৫০০ নেতা-কর্মী শনিবার দল থেকে পদত্যাগ করেছেন।
জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা তায়েবুর রহমান, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ আরিফুজ্জামান হেলালী, নগর শাখার সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন এই গণপদত্যাগের নেতৃত্ব দেন।
পদত্যাগকারী নেতৃবৃন্দের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা শাখা সভাপতি মাওলানা আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহসিন উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদের ব্যাপারে দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্লিপ্ততায় তারা এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ইসলামী ঐক্যজোটের (আইওজে) ব্যানারে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমান জোট সরকারের শরিক। সংসদে তাদের দুটি আসন রয়েছে। যার একটি নড়াইল-২ আসন (সদর) থেকে নির্বাচিত মুফতি শহিদুল ইসলামের।
