২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ইউপি উপনির্বাচনের পর অর্ধ শতাধিক বাড়িতে হামলা ও লুটপাট, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের পর বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকরা অর্ধ শতাধিক বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

নিবাচনোত্তর দু'দিনের এ সংঘর্ষে ১১ জন আহত হয়। আহতদের মধ্যে বাংলারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বাচ্চু ও সুফিয়ার (৪০) অবস্থা বর্তমানে আশংকাজনক। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।

৩ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী মো. আজহার আলীর সমর্থকদের সাথে পরাজিত প্রার্থী ওয়াহেদ আলীর সমর্থকদের মধ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে সংঘর্ষ ঘটে। গত দুদিন ধরে চলমান এ সহিংসতায় অর্ধ শতাধিক বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নবনির্বাচিত চেয়ারম্যান আজহার আলী এবং মহিলা ইউপি মেম্বার জান্নাতি বেগম এসময় প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হয়েছেন।

ফুলবাড়ি থানায় এ ব্যাপারে পাল্টা পাল্টি মামলা দায়ের করা হয়েছে। ইউনিয়নে বর্তমানে পুলিশের ছয়টি ভ্রাম্যমাণ দল টহল দিচ্ছে।