২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রফেসর সামসুল হুদা হারুনের শয্যাপাশে শেখ হাসিনা

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সামসুল হুদা হারুনকে দেখতে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

তিনি তার শয্যাপাশে বেশ কিছু সময় কাটান ও চিকিৎসার খোঁজ খবর নেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিইদ্দিন, প্রফেসর মোস্তফা চৌধুরী, ডা. ইকবাল আর্সালান, ডা. আওলাদ হোসেন, মশিউর রহমান হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন।