চকরিয়া পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন: জাফর আলম চেয়ারম্যান নির্বাচিত
কক্সবাজারের চকরিয়া পৌরসভার স্থগিত তিন কেন্দ্রের ভোট গ্রহণ রোববার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম চার দলীয় জোট সমর্থিত বর্তমান পৌরসভা চেয়ারম্যান আনোয়ারুল হাকিমের চেয়ে দুই হাজার ১৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও ভোট গণনার সময় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভা নির্বাচনের দিন গোলাগুলি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় চকরিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়, চকরিয়া সরকারি বিদ্যালয় ও গোলাপকুড়ি শিশু শিক্ষা নিকেতন কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
