২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের সংরক্ষিত মহিলা আসনের অবশিষ্ট ৯টি আসনের ফলাফল ঘোষণা

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের অবশিষ্ট নয়টি আসনের নির্বাচনের ফলাফল রোববার ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সমান সংখ্যক প্রার্থী থাকায় নয়জন প্রার্থীর সকলকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে রিটার্নিং অফিসার কর্তৃক জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খোদেজা ইমদাদ লতা, নেওয়াজ হালিমা আরলী, ফাহিমা হুসাইন জুবলী, রাশেদা বেগম হীরা, রেজিনা ইসলাম এবং সাইমুন বেগম, জামাতে ইসলামী বাংলাদেশের রোকেয়া বেগম, ইসলামী ঐক্যজোটের নাঈমা সুলতানা এবং জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরী।

এর ফলে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৫টির মধ্যে বিএনপি ৩৬টি, জামাতে ইসলামী চারটি, জাতীয় পার্টি তিনটি এবং বিজেপি ও ইসলামী ঐক্যজোট একটি করে আসন পেল।