বানভাসিদের পাশে ৫ জেলার বিএনপি নেতাকর্মীরা
বন্যা দুর্গতদের জন্য দলীয় ত্রাণ ভাণ্ডারে নগদ টাকা দিয়েছে চট্টগ্রাম মহানগর, ভোলাসহ পাঁচ জেলার বিএনপি নেতা-কর্মীরা।
রোববার দুপুরে চট্টগ্রাম, ভোলা, ফেনী, পিরোজপুর ও ঝালকাঠির স্থানীয় নেতারা দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে টাকা তুলে দেন।
এসময় ভোলা জেলার গোলাম নবী আলমগীর, হারুনুর রশীদ ও এনামুল হক, চট্টগ্রাম মহানগরের আবুল হোসেন বক্কর, এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, কামরুল ইসলাম ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া ফেনী থেকে শেখ ফরিদ উদ্দিন বাহার, আলাল উদ্দিন আলাল, এম এ খালেক, ইয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও ফজলুর রহমান বকুল, পিরোজপুরের আলমগীর হোসেন ও গাজী ওয়াহিদুজ্জামান লাবলু এবং ঝালকাঠির সৈয়দ হোসেন ও শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
বানভাসিদের জন্য বিএনপির কুয়েত শাখার পক্ষ থেকেও নগদ টাকা ত্রাণ ভান্ডারে জমা দেওয়া হয়েছে।
টাকা হস্তান্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও বিলকিস জাহান শিরিন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
