২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাতিরঝিল থানার নাশকতার দুই মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 12:36 AM

Updated : 02 Aug 2022, 03:03 PM

এ দুই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ বুধবার এই আদেশ দেন।

Image
যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

রিজভী ছাড়া শাহিন, দেলোয়ার ও রানা নামের তিনজনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

অভিযোগপত্রের ৮ আসামির মধ্যে আমির হোসেন, আশরাফ হোসেন, হানিফ রায়হান ও রহিম জামিনে আছেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পেশকার ফয়েজ আহমেদ জানান, খালেদা জিয়ার জামিন আবেদন নাকচের প্রতিবোদে ২০১৯ সালের ডিসেম্বরে টঙ্গী ডাইভারশর সড়ক এলাকায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল থেকে বিএনপি নেতা কর্মীরা ‘নাশকতা চালায়’ বলে অভিযোগ করা হয়েছে হাতিরঝিল থানার এসব মামলায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল বলেন, ওই ঘটনার তদন্ত করে পুলিশ তিনটি অভিযোগপত্র দেয়। একটি অভিযোগপত্র বিশেষ ক্ষমতা আইনের, অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনের। আর তৃতীয় অভিযোগপত্র হয়েছে দণ্ডবিধির বিভিন্ন ধারায়।

“এর মধ্যে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি চার্জশিট গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।”