২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা আবুল হাশেমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কুমিল্লার আওয়ামী লীগ নেতা প্রাক্তন গণপরিষদ সদস্য আলহাজ্ব মো. আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2021, 07:52 PM

Updated : 02 Aug 2022, 05:38 PM

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল হাশেমের বয়স হয়েছিল ৯৬ বছর। শুক্রবার সকালে ঢাকার শ্যামলীতে নিজের বাসায় তার মৃত্যু হয়।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান, আবুল হাশেম দুই ছেলে ও দশ মেয়ে রেখে গেছেন।

আবুল হাশেমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।