আলাউদ্দিন নাসিমের বাবার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবা মুক্তিযাদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালেহ উদ্দিন চৌধুরী রোববার নিজ বাসভবনে মারা যান বলে জানান আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের বাবা মো. আবুল হোসেনের মৃত্যুতেও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সায়েম খান জানান, রোববারা ভোররাতে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা মান।
