চার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি
রাজধানীর চার শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বুয়েট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইডেন মহিলা কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।
সংগঠনের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট): আহ্বায়ক আসিফ হোসেন রচি, যুগ্ম আহ্বায়ক ফয়সাল নূর, সদস্য সচিব আলী আহমদ, সদস্য নওরোজ রহমান ইমন ও মুসাওয়ার আহমেদ শফিক।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট): আহ্বায়ক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাসেল, সদস্য সচিব ফজলে রাব্বি খান, সদস্য মো. সুজন ও মো. রাসেল মিয়া।
ইডেন মহিলা কলেজ: আহ্বায়ক রেহানা আক্তার শিরিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন
ও জান্নাতুল ফেরদৌস, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি, সদস্য তোহফা মোস্তফা, আনিকা চৌধুরী, শিখা আক্তার ও স্বর্নালী।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ: আহ্বায়ক মেহেদি হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান, মিজানুর রহমান, আল আমিন ভুঁইয়া, আফজাল হোসেন, খন্দকার মুয়িদ আদনান, তানভীর হোসেন তুহিন, তানভীর রহমান তন্ময়, বিজয় কুমার সাহা, মোখলেছুর রহমান ও নোমান পারভেজ, সদস্য সচিব সাদবিন নেওয়াজ, সদস্য এসএম নাঈম।
