২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রাক নিয়ে ঘুরে ঘুরে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

করোনাভাইরাস সঙ্কটে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাক নিয়ে ঘুরে ঘুরে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 11:31 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

দুস্থ ও অসহায় মানুষকে ত্রাণ দিয়েছে ছাত্রলীগ।

সংগঠনের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য রোববার কল্যাণপুর, পাইকপাড়া, শ্যামলী ও টেকনিক্যাল মোড় এলাকায় ১২৫টি পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করেন।

'প্রধানমন্ত্রীর উপহার' হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও ইফতারিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অসহায় মানুষদের পৌঁছে দেওয়া হয় বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।

এর আগে সাভার ও আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে ত্রাণ বিতরণ করেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা।

জয় বলেন, “ছাত্রলীগের এসব কার্যক্রম করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারাদেশে অসহায় দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ। এছাড়া কৃষক শ্রমিকদের পাশেও দাঁড়াচ্ছে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা।”

লেখক বলেন, “সরকার ঘোষিত ছুটিতে সবাইকে ঘরে থাকতে হবে। করোনাভাইরাস এড়াতে এর বিকল্প নেই। কিন্তু এই সময়ে হতদরিদ্রদের পাশে সবাইকে দাঁড়াতে হবে।

“আমরা অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছি। একইসঙ্গে খেয়াল রাখছি যেন জনসমাগম তৈরি না হয়।”