৩ বছর পর যুবদলের আংশিক কমিটি অনুমোদন
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজনের নাম ঘোষণার তিন বছর পর জাতীয়তাবাদী যুবদলের ১১৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুমোদন দেন বলে যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি, সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক, মোরতাজুল করীম বাদরুকে সিনিয়র সহসভাপতি, নুরুল ইসলাম নয়নকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মামুন হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের নতুন কমিটি দেন খালেদা জিয়া।
ফাইল ছবি
১১৪ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ৩০ জন সহসভাপতি, ২১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩১ জন সহ-সাধারণ সম্পাদক, ২৫ জন সহ-সাংগঠনিক সম্পাদক, ১ জন দপ্তর সম্পাদক ও ২জন সহ দফতর সম্পাদক রয়েছে।
সহসভাপতিরা হলেন- আবদুল খালেক হাওলাদার, জাকারিয়া মঞ্জুর, আলী আকবর চুন্নু, ইউসুফ বিন জলিল কালু, মোনায়েম মুন্না,গোলাম রাব্বানী, তরিকুল ইসলাম বনি, আবদুল বাতেন শামীম, রবিউল আউয়াল লাভলু, আবু সেলিম চৌধুরী, ইকবাল রশিদ অপু, শহীদ উল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান ফরহাদ, এসএম জাহাঙ্গীর হোসেন, রফিকুল আলম মজনু, রুহুল আমিন আকিল, জাকির হোসেন সিদ্দিকী, কাজী আজিজুল হাকিম আরজু, জাকির হোসেন নান্নু, বেলাল হোসেন ভুঁইয়া লাভলু, মজিবুর রহমান, মোসারফ হোসেন দিপ্তি, মোসাব্বির হোসেন সঞ্জু, মাহবুব হাসান পিয়ারু, আক্তারুজ্জামান শামীম, আনসার উদ্দিন, মেহেবুল্লাহ আবু নুর, আশিকুর রহমান ওয়াসিম, খন্দকার মাসুদুল হক মাসুদ, ও মাহবুবুল হাসান পিংকু।
