২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ঢাবি কমিটিতে সদস্য আরও বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সংখ্যা ৯১ থেকে ১২৩ জনে বাড়ানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2020, 12:14 AM

Updated : 18 Aug 2022, 02:15 PM

বৃহস্পতিবার রাতে ছাত্রদলের প্যাডে সংগঠনটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অনুমোদন দিয়েছেন।

গত ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ৯১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। এর সদস্য সচিব করা হয় আমানউল্লাহ আমানকে।

বৃহস্পতিবার এই আহ্বায়ক কমিটিতে আরও ১৯ জন যুগ্ম আহবায়ক এবং ১৩ জন সদস্য সংযুক্ত হওয়ার অনুমোদন পায়।

১৯ জন যুগ্ম আহবায়ক হলেন, আশরাফুল ইসলাম খান আনিক, সাফি ইসলাম, রিয়াদ উর রহমান, আবু সুফিয়ান, শিপন বিশ্বাস, আরিফ হোসেন, আরিফুল ইসলাম আরিফ, মশিউর রহমান মামুন, জিহাদুল ইসলাম রঞ্জু, লিটন এ আর খান, আনোয়ার হোসেন, মো. হাসান, মোস্তাফিজুর রহমান রুবেল, সাবিত হাসনাইন, বায়েজিদ হোসাইন, মশিউর রহমান, মহাব্বত আলী জয়, ফারুক হোসেন ও এনায়েত উল্লাহ শরীফ।  

১৩ জন সদস্য হলেন, ইউনুস পিটু, আরিফুল ইসলাম আরিফ,ফারহান মোঃ আরিফুর রহমান, নাকিবুল ইসলাম চৌধুরী, মাসুদুর রহমান বাবু, নাছির উদ্দিন মঞ্জু, দ্বীন ইসলাম, মোহাম্মদ শামীম আখতার শুভ, হাবিবুর রহমান আসিফ, মাহমুদুল হক মুন্না, শাহাদাত হোসেন, শাহিনুর ইসলাম শাহিন ও তৌহিদুর রহমান তাজ।

আগে ঘোষিত ৯১ সদস্যের আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক ছিলো ২৫ জন। নতুন আরো ১৯ জন যুক্ত হওয়ায় মোট যুগ্ম আহবায়কের সংখ্যা দাঁড়ালো ৪৪ জন।