কাউন্সিলর পদে সাত স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির সমর্থন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে সাত স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির সমর্থন পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- ঢাকা উত্তরের ২৯ নম্বর ওয়ার্ডে (মোহাম্মদপুর) মো. লিটন মাহমুদ বাবু, ৫৪ নম্বর ওয়ার্ডে তুরাগ) হারুন-অর-রশিদ খোকন, ঢাকা দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে (খিলগাঁও) ফারুকুল ইসলাম, ৫১ নম্বর ওয়ার্ডে (শ্যামপুর) আলিম আল বারী জুয়েল, ১৪ নম্বর ওয়ার্ডে (হাজারীবাগ) হাবিবুর রহমান এবং দক্ষিণে ২২, ২৩ ও ২৬ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনে রাবেয়া বাষরীন এবং ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডে মজিরন।
