২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সহযোগী সংগঠন হল মৎস্যজীবী লীগ

ক্ষমতাসীন দলের ২১তম জাতীয় কাউন্সিল থেকে সহযোগী সংগঠনের মর্যাদা পেয়েছে আওয়ামী মৎস্যজীবী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2019, 03:20 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র সংশোধনী পর্যায়ে সভানেত্রী শেখ হাসিনা মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করলে কন্ঠ ভোটে তা পাস হয়।

এ সময় শেখ হাসিনা বলেন, “মৎস্যজীবী লীগ সকলের মতামতের ভিত্তিতে সহযোগী সংগঠনের মর্যাদা পেল।”

মৎস্যজীবী লীগকে নিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সংখ্যা আট-এ দাঁড়ালো।

অন্য সহযোগী সংগঠনগুলো হল যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, কৃষক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ।

এছাড়া জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে নিজস্ব গঠনতন্ত্র অনুয়ায়ী চলবে।