২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের বক্তব্য হাস্যকর: কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমতি না নিয়ে সমাবেশ করার ঘোষণাকে ‘হাস্যকর’ বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 04:36 PM

Updated : 08 Apr 2022, 05:05 PM

নয়া পল্টনে সমাবেশে বিএনপি মহাসচিবের ঘোষণার পরদিন সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

সমাবেশের দিন সকালে অনুমতি দেওয়ায় ক্ষোভ জানিয়ে ফখরুল বলেছিলেন, “এরপরে আমরা অনুমতি নেব না, এরপরে আমাদের সমাবেশ আমরা যখন প্রয়োজন হয় করব।”

কাদের বলেন, “বিএনপি সরকারের আমলেও অনুমতি নিয়ে সমাবেশ করতে হয়েছে। এমনও হয়েছে সভা আজ, ভোরবেলা অনুমতি দিয়েছে। তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি অনুমতি ছাড়া সভা-সমাবেশ করতে পেরেছি।”

সভা-সমাবেশের অনুমতি নেওয়াটি প্রশাসনিক নিয়ম উল্লেখ করে তিনি বলেন, “তাদের সময় অনুমতি নিয়েছি, এখন তারা অনুমতি নেবেন না কেন?”

অনুমতি না নিয়ে সমাবেশ করার সামর্থ্য বিএনপির আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

“তাদের শক্তিমত্তা, সক্ষমতা আছে কি না, তাদের দলের ভেতরেও প্রশ্ন আছে। ৫০০ লোক দিয়ে নেত্রীর মুক্তির জন্য বিক্ষোভ মিছিল দেখাতে পারেনি, তারা সভা-সমাবেশ অনুমতি না নিয়ে করবে, এটা হাস্যকর।”

পুরনো খবর:

‘মুখ ফসকে’ ঠিক কথাই কাদেরের ‍মুখে: খন্দকার মোশাররফ