২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা রফিকুল অসুস্থ, হাসপাতালে ভর্তি

বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 01:41 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

বুধবার সকালে ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে ১০টার দিকে রফিকুল ইসলাম মিয়াকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

তার একান্ত সহকারী মোকছেদুর রহমান আবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্যার নিউরো সমস্যায় ভুগছেন।”

ইউনাইটেড হাসপাতালে নিউরো বিশেষজ্ঞ অধ্যাপক শফিকুল আলমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানান আবির।

নানা রোগে ভুগতে থাকায় ব্যারিস্টার রফিকুলকে অনেকদিন ধরেই দলীয় কর্মকাণ্ডে দেখা যায় না।

খালেদা জিয়ার প্রথম সরকারের (১৯৯১-৯৬) মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

সম্পদের হিসাব বিবরণী না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০১৮ সালের ২০ নভেম্বর তিন বছরের কারাদণ্ড হয় ব্যারিস্টার রফিকুলের। ওইদিনই তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি হাই কোর্ট থেকে জামিন পান।

তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিদা রফিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।