বিএনপি নেতা নজরুলের ভাই হাফিজুর রহমান খানের মৃত্যু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বড় ভাই হাফিজুর রহমান খান মারা গেছেন।
একাত্তরে ‘জেড ফোর্সের’ অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আহত হন হাফিজুর রহমান খান। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
দুপুরে জুমার নামাজের পর বনানীর ডিওএইচএস জামে মসজিদে এবং আসরের পর মীরপুর বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন জামে মসজিদে হাফিজুর রহমানের দুই দফা জানাজা হয়। বিকালে মীরপুরেই তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবার্তায় হাফিজুর রহমান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
