প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ন্যাপ চেয়ারম্যানের সাক্ষাৎ
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি।
গানি ভারতে ব্যক্তিগত সফরকালে গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রণব মুখোপাধ্যায়ের বাড়িতেস যান বলে বাংলাদেশ ন্যাপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাওয়ায় বাংলাদেশের জনগণ ও দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।”
গানি বলেন, “এই অহংকার সমগ্র বাঙালির। ভারতের প্রথম বাঙালি এই রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তা দুই দেশের জনগণই শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।”
