নারী আসনে ৪৯ জনকে নির্বাচিত ঘোষণা
একাদশ সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জনকে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
তিনি বলেন, “কোনো প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পরের দিন রোববার আমি ৪৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করলাম। এ সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য ইসি সচিব মহোদয়কে তালিকা দিয়েছি। আজ- কালকের মধ্যে গেজেট হয়ে যাবে।”
নবনির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও স্বতন্ত্র ১ জন রয়েছেন।
