প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ছাত্রলীগ
নানা কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জন্মের পর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে শুক্রবার একাত্তর বছর পূর্ণ করছে সংগঠনটি।
প্রতিষ্ঠাকালে এর নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। পাকিস্তান আমলেই ‘মুসলিম’ শব্দটি ছেঁটে ফেলা হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’।
প্রতিষ্ঠালগ্নে নাইমউদ্দিন আহম্মেদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য। পরের বছর ৫ সেপ্টেম্বর আরমানিটোলায় ছাত্রলীগের প্রথম সম্মেলনে দবিরুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শুক্রবার একাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি উৎসবমুখর করতে এবার নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে আঁকা হচ্ছে সাত দশকের গৌরবোজ্জ্বল ইতিহাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সকাল ৬টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়রে কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা হবে।”
শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করবে ছাত্রলীগ।
৭জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলঘ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হবে। পরদিন সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিকাল ৪টায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে শৃঙ্খলা উপ-কমিটি ও অভ্যর্থনা উপ-কমিটি করা হয়েছে বলে জানান গোলাম রাব্বানী।
