২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম জামিনের আবেদন নিয়ে আব্বাস দম্পতি হাই কোর্টে

নয়া পল্টনে সংঘর্ষের তিন মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2018, 12:46 PM

Updated : 11 Oct 2022, 12:46 PM

পুরনো খবর:

গয়েশ্বরের পুত্রবধূ বিএনপি নেত্রী নিপুণ গ্রেপ্তার
নাশকতাকারীরা অধিকাংশই শনাক্ত, সবাই বিএনপির: পুলিশ
নয়া পল্টনে সংঘর্ষ: ৩ মামলা, মির্জা আব্বাস আসামি
এমন চললে নতুন ভাবনা, হুঁশিয়ারি ফখরুলের
নাশকতার আসামি রিজভীও

রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চে তাদের জামিন শুনানির কথা রয়েছ।

জামিনের জন্য সকালেই আদালতে এসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কক্ষে অবস্থান করছেন আব্বাস ও তার স্ত্রী আফরোজা।

নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের মধ্যে বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয়, ভাংচুর করা হয় অনেক গাড়ি।

হেলমেট পরা কয়েকজনকে ভাংচুর-অগ্নিসংযোগে অংশ নিতে দেখা যায়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই সংঘর্ষের জন্য বিএনপি নেতা মির্জা আব্বাসকে দায়ী করে বক্তব্য দেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সংঘর্ষের ওই ঘটনায় পল্টন থানা পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা হয়, তার তিনটিতেই মির্জা আব্বাস ও আফরোজাকে আসামি করা হয়।

এর মধ্যে একটি মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আকতারুজ্জামান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন, দলটির মিডিয়া উইংয়ের দায়িত্বে থাকা সামসুদ্দিন দিদার, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক অমিনুল ইসলাম, হাবিবুর রশিদ হাবিব, যাত্রাবাড়ী থানার সভাপতি নবীউল্লাহ নবীসহ প্রায় দুশজনের নাম রয়েছে এসব মামলার আসামির তালিকায়।