সিপিবির মনোনয়নের আবেদন ১৮ নভেম্বর পর্যন্ত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঠিক করতে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন জমা নেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
গত ১১ নভেম্বর সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাখা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির মতামতের ভিত্তিতে আবেদন পাঠাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
