২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে যাবেন জাপার ৩৪ নেতা

দলের ৩৩ নেতাকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে গণভবনে যাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 10:18 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

রোববার জাতীয় পার্টির পক্ষ থেকে সোমবার অনুষ্ঠেয় সংলাপে তাদের অংশগ্রহণকারী নেতাদের নামের তালিকা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ ইতোমধ্যে বলেছেন, সংলাপে তারা জোর দেবেন আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায়।

একাদশ সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মতবিরোধের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়ে তাদের সঙ্গে সংলাপে বসার পর অন্য রাজনৈতিক দলগুলোকেও আলোচনায় ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় এরশাদের দলের সঙ্গেও সংলাপ হচ্ছে।

এরশাদের নেতৃত্বে সংলাপে যোগ দেবেন রওশন এরশাদ,  জি এম কাদের, এবিএম রুহুল আমীন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ,  এম এ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম,সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা, আজম খান, সোলায়মান আলম শেঠ,  আতিকুর রহমান আতিক, খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোট’র চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনিকেও সংলাপে সঙ্গে নেবেন এরশাদ।

পুরনো খবর:

এরশাদ সংলাপে যাবেন ‘পর্যাপ্ত আসন’ চাইতে