২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলহত্যা দিবসে আওয়ামী লীগের নানা কর্মসূচি

জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2018, 07:24 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

শনিবার দিবসটি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই আলোচনা সভা হবে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার করা হয় তার ঘনিষ্ঠ চার সহচর- মুক্তিযুদ্ধের শীর্ষ চার সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে ওই বছরের ৩ নভেম্বর রাতে কারাগারে এই চার নেতাকে হত্যা করা হয়।

Image
নিহত জাতীয় চার নেতা

নিহত জাতীয় চার নেতা

তারপর থেকে জাতীয় জীবনে কলঙ্কময় এই দিনটি ‘জেলহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

দিনটিতে দিনের শুরুতে সকাল ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে।  নেতাকর্মীরা ধারণ করবেন কালো ব্যাজ।

সকাল সাতটায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বনানী গোরস্থানে সকাল আটটায় জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। একই সময়ে রাজশাহীতে কামারুজ্জামানের কবরেও শ্রদ্ধা নিবেদন করা হবে।