২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে শেখ হাসিনাকে এরশাদের শুভেচ্ছা

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 08:40 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তার বিশেষ দূত এরশাদ। 

দেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন নিশ্চিত করতে একযোগে কাজ করারও আহ্বান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক দলটির প্রধান।

এরশাদ বলেন, “দেশের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর ৭১ বছর পূর্ণ করেন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তার জন্ম।

গত কয়েক বছরের মতো এবারও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন শেখ হাসিনা।

নিউ ইয়র্কে সফরে তিনি হোটেলে থাকছেন, সেখানেই শুক্রবার প্রথম প্রহরে তার ৭২তম জন্মদিন পালন করা হয় অনেকটাই আড়ম্বরহীনভাবে।