২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভী রহমানের মৃত্যুবার্ষিকী শুক্রবার

বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার ঘটনায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের চতুর্দশ মৃত্যুবার্ষিকী শুক্রবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 05:40 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

দিনটি স্মরণে তার পরিবার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নিয়েছে।

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় গুরুতর জখম হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অগাস্ট মারা যান আইভি রহমান। তার স্বামী জিল্লুর রহমান পরে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- শুক্রবার আইভী রহমানের মৃত্যুবাষির্কীর সকালে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

পুরনো খবর:

হামলায় জিয়া পরিবার জড়িত ছিল, সন্দেহ নেই: প্রধানমন্ত্রী
গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানকে স্মরণ