নির্বাচন ‘গ্রহণযোগ্য করতে’ অংশ নেবে জাকের পার্টি
আগামী নির্বাচনকে ‘গ্রহণযোগ্য করতে’ জাকের পাটি তাতে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী।
বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পাটির তৃতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।
মোস্তফা আমীর বলেন, "দেশের সমৃদ্ধির স্বার্থে, দেশের স্বার্থে বর্তমান সরকারকে সমর্থন দিয়ে ওই নির্বাচনে অংশ নেব।"
তিনি বলেন, “দেশের মানুষের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। ওই নির্বাচন হবে ঈদের মতো। কোনো হানাহানি থাকবে না।”
জাকের পাটির দলের সব নেতা-কর্মীদের প্রতিটি গ্রামে গ্রামে আগামী নির্বাচনের জন্য জনমত সৃষ্টি করতে পাঠাবে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে জাকের পাটির জ্যেষ্ঠ চেয়ারম্যান খাজা সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী বলেন, “আমরা রাজনীতির অগ্রযাত্রায় থাকতে চায়। জাতি ধম-বর্ণ নিবিশেষে সবার স্বার্থে কাজ করতে চায়। ওই নির্বাচনে বর্তমান সরকারকে সমর্থন দিয়েই অংশ নিতে চাই। ছোট আকারে না, বৃহৎ আকারেই আমরা অংশ নিতে চাই।”
